শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:২১ পিএম, ২০২৫-০২-২৭
অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার বিশ্বজিৎ শীল সাগর নামের একটি ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানাগেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের একনং পাথরঘটনা এলাকায় বলে জানাগেছে।
গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বিগত জুলাই আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।
এদিকে, রাঙামাটি রাবিপ্রবি’র শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রলীগের নেতা থাকাকালীন সময়ে রাঙামাটি রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারাশরীর চেক করতো এবং মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সাথে সাথেই মারধর করতো এবং ভৎসনা করতো।
তার অত্যাচারে অতিষ্ট্য ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো বিশ্বজিৎ।
এদিকে, রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited